বেশ কয়েকদিন ধরে শ্বাসকষ্ট ও সর্দি-কাশিতে ভোগার কারনে সুরাইয়াকে তার মা নাজমা আজ বুধবার দুপুরে মাগুরা সদর হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসেন।
সুরাইয়ার মা নাজমা বেগম বলেন, গুলিতে আঘাতপ্রাপ্ত তার ডান চোখ আস্তে-আস্তে ছোট হয়ে যাচ্ছে। দুচোখ দিয়ে সব সময় পানি পড়ছে। চোখের সমস্যায় জন্মের পর থেকেই সুরাইয়াকে ঢাকায় নিয়মিত চিকিৎসা করানো হচ্ছে। চিকিৎসার জন্য এ মাসের শেষ দিকে তাকে আবার ঢাকায় নিয়ে যাবেন।
মাগুরা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের কনসালটেন্ট ডা জয়ন্ত কুমার কুন্ডু বলেন, বড় কোন সমস্যা নয়। আবহাওয়া পরিবর্তনের কারণে সুরাইয়া শ্বাসকষ্ট, সর্দি কাশিতে আক্রান্ত হয়েছে। তাকে শ্বাসকষ্ট ও সর্দি-কাশির ব্যবস্থাপত্র দেয়া হয়েছে।


