মাগুরার মহম্মদপুরের দেউলি গ্রামে পৈশাচিক নির্মমতা

মাগুরানিউজ.কমঃ

mnস্টাফ রিপোর্টার-

মাগুরার মহম্মদপুর উপজেলার দেউলি গ্রামে বুধবার গভীর রাতে পৈশাচিক নির্মমতার শিকার হয়েছে এক দরিদ্র কৃষক পরিবার।

দূর্বৃত্তদের দেওয়া আগুনে বাহাউদ্দিন মোল্যা নামের এক দরিদ্র কৃষক পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে দুইটি গরু ও তিনটি ছাগল। দুইটি বসত ঘর, একটি রান্নাঘর, নগদ অর্থ, আসবাবপত্রসহ অন্যান্য মালপত্র সবকিছুই ছাই ও কয়লা হয়ে গেছে।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ কৃষক বাহাউদ্দিন জানান, ঘটনার রাতে আনুমানিক ২টার দিকে তার খড়ের গাদায় আগুন দেখতে পান। এ সময় তিনি চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসলেও ততক্ষণে বাড়ির সমস্ত কিছু পুড়ে শেষ হয়ে যায়। তবে পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনাটি ঘটানো হয়েছে বলে তিনি দাবি করেন।

মহম্মদপুর থানার ওসি মোঃ রিয়াজুল ইসলাম জানান, খবরটি জেনেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: