আগামীকাল প্রফেসর ডাঃ এমএস আকবরের প্রথম মৃত্যুবার্ষিকী

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক রিপোর্ট-

আগামীকাল ৯মার্চ। সাবেক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, মাগুরা-১ আসনের এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি মরহুম প্রফেসর ডাঃ এমএস আকবর সাহেবের প্রথম মৃত্যুবার্ষিকী।

ব্যক্তিজীবনে সততার কারণে তিনি দলীয় সভানেত্রি শেখ হাসিনা এবং স্থানীয় সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

প্রফেসর ডাঃ আকবর ১৯৯৬ সনে বিএনপির জনপ্রিয় মন্ত্রী মেজর জেনারেল মজিদ-উল-হককে পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্র্বাচিত হন। এরপর ২০০১ সনে আরেক মন্ত্রী বিএনপি প্রার্থী এ্যাড. নিতাই রায় চৌধুরীকে পরাজিত করে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া সর্বশেষ ২০০৮ এবং ২০১৪ সনে অনুষ্ঠিত সংসদ নির্বাচনেও তিনি দলীয় প্রার্থী হিসেবে বিজয়ী হন।

২০০৮ সনে সংসদ সদস্য নির্বাচিত হবার পর অত্যন্ত জনপ্রিয় এই রাজনীতিবিদকে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ওই পদেই বহাল ছিলেন।

প্রফেসর ডাঃ সিরাজুল আকবর এমপি ২০০৫ সনে মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। সর্বশেষ তার মৃত্যুর আগের দিন অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে তাকে মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

মাগুরাতে প্রফেসর ডাঃ এমএস আকবর সাহেবের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচী গ্রহন করেছে আওয়ামীলীগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: