নারী দিবসঃ মাগুরার এক সাধারন নারীর অসাধারন গল্প

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদন-

মাগুরার এক প্রত্যন্ত গ্রামের অতি সাধারন এক নারী খাদিজা বেগম। সাধারন হলেও তার জীবনে রয়েছে অসাধারন আত্নত্যাগের এক বাস্তব গল্প। আর সে গল্পের নায়িকা সে নিজেই।

মাগুরার মহম্মদপুর উপজেলার ধোয়াইল গ্রামের বাসিন্দা আবু তালেব মোল্যা (৬০)। অজ্ঞাত রোগে ২০ বছর বয়সে তিনি অন্ধ হয়ে যান। বাবা-মা অন্ধ ছেলের বিয়ে দেওয়ার জন্য মেয়ে খুঁজতে থাকেন। কিন্তু জেনেশুনে কোনো বাবাই একজন অন্ধের হাতে মেয়েকে তুলে দিতে চান না। এরই মধ্যে পাশের শ্যামনগর গ্রামের আকবর আলীর মেয়ে খাদিজা বেগম আবু তালেবকে বিয়ে করতে রাজি হন। দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়।

বিয়ের পর খাদিজা অন্ধ স্বামীর দায়ভার নিজের কাঁধে তুলে নেন। ভূমিহীন তালেবের খাবারদাবার সংগ্রহ থেকে শুরু করে দৈনন্দিন সব কাজ করতে হয় খাদিজাকে। এ নিয়ে তার নেই কোনো কষ্ট বা আক্ষেপ। নিঃসন্তান এই দম্পতির আয়ের উৎস দুটি গাভি। মাত্র ছয় শতক জমির ওপর বসতবাড়ি। দুধ বিক্রি করেই চলে তাদের সংসার।

অভাব নিত্যসঙ্গী হলেও কোনো দিন মানুষের কাছে হাত পাতেননি খাদিজা। তার স্বামীকেও হাত পাততে দেননি। নিজের আয় দিয়ে স্বামীর মুখে দুবেলা ভাত তুলে দিচ্ছেন তিনি।

খাদিজা বেগম জানান, তার স্বামী তালেবকে বিয়ের আগে বেশ কয়েকবার দেখেন। মায়াভরা চেহারা দেখে তার প্রতি দুর্বলতা তৈরি হয়। জেনেশুনেই একজন অন্ধ মানুষের জীবনের ভার নিজের কাঁধে তুলে নেন। অন্যত্র বিয়ে হলে হয়তো খেয়েপরে এর চেয়ে ভালো থাকতে পারতেন। কিন্তু একজন দৃষ্টিহীন অচল মানুষের পাশে থাকার মধ্যে সান্ত্বনা খোঁজেন খাদিজা বেগম।

আবু তালেব মোল্যা বলেন, ‘অন্ধ হওয়ার পর কোনো নারী তাকে বিয়ে করবে- এটা ছিল অলীক কল্পনা। খাদিজা ভালোবেসেই আমার বোঝা সারা জীবন বয়ে বেড়াচ্ছে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: