মাগুরানিউজ.কমঃ
সদ্য শেষ হওয়া এশিয়া কাপে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। এশিয়ার সেরা দল হওয়ারও সম্ভাবনা ছিল। কিন্তু এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে পরাজিত হয়ে বাংলাদেশকে কেবল রানার্স আপই হতে হয়।
এশিয়া কাপ শেষে মাশরাফি বাহিনীর লক্ষ্য এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে। সেখানে গ্রুপ চ্যাম্পিয়ন হলে মূল পর্বে খেলার সুযোগ হবে। এশিয়া কাপে অসাধারণ নৈপুণ্যের পর এবার ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতারও সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। মার্কিন সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস এর বার্তায় এমনটাই জানা গিয়েছে।
গত সোমবার তারা ডেভিড কুরির ‘বাংলাদেশ কেন টুর্নামেন্ট জিততে পারে’ শীর্ষক এক বিশেষ প্রতিবেদন প্রকাশিত করে। সেখানে পাঁচটি যুক্তি বাংলাদেশের পক্ষে দেখানো হয়।


