সুখবর মাগুরা- সাধের লাউ লাখপতি বানাচ্ছে মাগুরার চাষিদের

মাগুরানিউজ.কমঃ

mn

বিশেষ প্রতিবেদন-

যে কোন বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠান অপূর্ণ থেকে যায় যদি গাওয়া না হয় সেই বহুল পরিচিত `সাধের লাউ` গান। এই গান শুনেনি এই রকম কোন বাংলাভাষীকে পাওয়া দুঃষ্কর। তেমনি মাগুরার লাউ খাননি এমন লোক পাওয়াও দুঃষ্কর। সাধের লাউ লাখপতি বানাচ্ছে মাগুরার চাষিদের।

মাগুরাতে সারা বছর চাষোপযোগী বারো মাসী লাউ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। এ লাউ চাষ করে ব্যাপকভাবে লাভবান হয়েছেন জেলার কৃষকরা। এ কারণে এ লাউ চাষের প্রতি আগ্রহ বাড়ছে জেলার কৃষকদের। প্রতিদিন বিপুল পরিমাণ লাউ ঢাকাসহ বিভিন্ন জেলায় চালান হচ্ছে।

জানা গেছে, সদর উপজেলার শিবরামপুর, নড়িহাটি, বাটিকাডাঙ্গা, লক্ষীকান্দর, রামনগর, হাজরাতলা, কালিনগর, বাগডাঙ্গা প্রভৃতি গ্রামে এ বারো মাসি লাউ চাষ হচ্ছে।

কৃষকরা জানান, এ লাউ চাষ লাভজনক। বাজারে লাউয়ের ব্যাপক চাহিদা রয়েছে। দামও ভালো পাওয়া যাচ্ছে। বিঘা প্রতি খরচ হয় ৫ হাজার টাকা। উৎপাদন হচ্ছে ২৫ থেকে ৩০ হাজার টাকার লাউ। প্রতিটি লাউ ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। বিশেষ করে শীতকালের লাউয়ের চেয়ে গ্রীষ্মের এই সময়ে বাজারে এর মূল্য পাওয়া যায় বেশি।

কৃষি কর্মকর্তারা জানান, এ বছরই প্রথম ব্যাপকভাবে উন্নত বীজ দিয়ে সারা জেলায় ব্যাপকভাবে এ জাতের লাউ চাষ হয়েছে। কৃষকদের প্রয়োজনীয় বীজসহ সব ধরনের সহযোগিতা দেয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: