বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মাগুরার তোফাজ্জেল হক চয়ন

মাগুরানিউজ.কমঃ 

mnষ্টাফ রিপোর্টার-

বঙ্গবন্ধুর আদর্শে, মুক্তিযুদ্ধের চেতনায়, ডিজিটাল বাংলাদেশ গঠনে কাজ করে যেতে চান বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত সহ-সভাপতি মো. তোফাজ্জেল হক চয়ন। 

মাগুরার কৃতি সন্তান ঢাকা মেডিকেল কলেজের তুখোড় ছাত্রনেতা ডা. চয়ন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। ডা. চয়নকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাগুরাসহ সারাদেশের ছাত্রনেতা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

ডা.মোস্তফা জালাল মহিউদ্দিনের পর ছাত্রলীগের উচ্চ পদে আসীন হতে পেরে চয়ন কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসেনসহ সিনিয়র নেতৃবৃন্দের প্রতি।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রেয়ী কার্য নির্বাহী সংসদের ২৮তম সংসদের ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে সম্প্রতি। এবারের কমিটিতে দীর্ঘ সময় পর মেডিকেল কলেজ থেকে সহ সভাপতির মত বড় পদ পেয়েছেন মাগুরার ছেলে মো. তোফাজ্জেল হক চয়ন।

ঢাকা মেডিকেল কলেজের মেধাবী এই ছাত্রনেতা দীর্ঘদিন সুনামের সাথে রাজনীতি করে আসছেন।

চয়ন জানান- জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দিন রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি জননেত্রীর সৈনিক হিসেবে একটি সুখি সুন্দর অসাম্প্রদায়িক দেশ গঠনে কাজ করে যেতে চাই।

মাগুরার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তোফাজ্জেল হক চয়নের সার্কিব সাফল্য কামনা করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: