মাগুরার মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান সমর্থকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

মাগুরানিউজ.কমঃ 

mnষ্টাফ রিপোর্টার-

মাগুরায় মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে।শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরা সদরের আলমখালী বাজার এলাকায় এ সড়ক অবরোধের ঘটনা ঘটে।

মহাসড়কে কাঠের গুড়ি ফেলে টায়ারে আগুন জ্বালিয়ে এসময় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে আওয়ামীলীগের হাজরাপুর ইউনিয়নের মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান প্রার্র্থী মান্নানের কর্মী-সমর্থকেরা। 

এসময় সড়কের দুই পাশে বিশাল যানজটের সুষ্টি হয়। পরে পুলিশী ধাওয়ার মুখে আধা ঘন্টা পর অবরোধকারীরা পিছু হটে যায়।

মান্নানের বিক্ষোভকারী সমর্থকরা জানান, দলের একটি প্রভাবশালী মহল ষড়যন্ত্রের মাধ্যমে বিগত নির্বাচনে আওয়ামীলীগ থেকে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নানকে বাদ দিয়ে কবির হোসেন নামে বহিরাগত এক ব্যক্তিকে ডেকে এনে সাজানো ভোটের মাধ্যমে দলীয় প্রার্থী করেছে। যার সাথে দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটাদের কোন সম্পর্ক নেই। যে কারনে হাজরাপুর ইউনিয়নের সাধারণ ভোটারা সংঘবদ্ধ হয়ে রাস্তায় নেমে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শ করেছে।

বর্তমান চেয়ারম্যান মান্নানকে আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষনা করা না হলে তাদের এ আন্দোলন অব্যহত থাকবে বলে বিক্ষোভকারীরা জানান।

প্রায় আধা ঘন্টা পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ জানিয়েছে, আওয়ামীলীগের মনোনয় না পেয়ে  চেয়ারম্যান প্রার্থী মান্নানের  সমর্থকেরা গাছের গুড়ি ফেলে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছিল। খবর পেয়ে পুলিশ সাথে-সাথে ঘটনা স্থলে পৌছালে অবরোধকারীরা পিছু হটে যায়। এলাকায় এখন প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: