৮৩ রানেই গুটিয়ে গেল পাকিস্তান !

মাগুরানিউজ.কমঃ 

mn

নিউজ ডেস্ক- 

প্রথম ইনিংসটা এক পেশেই হয়ে গেল। যতটা তর্জন-গর্জন শোনা যাচ্ছিল, তা হলো না। প্রবল দাপট দেখা গেল ভারতীয় বোলারদেরই। নামেই যেন পাক-ভারত মহারণ। যেখানে টসে হেরে আগে ব্যাট করতে নেমে অসহায় আত্মসমর্পণই করল যেন পাক শিবির। ভারতীয় বোলিংয়ে নাস্তানাবুদ হয়ে ১৭.৩ ওভারে মাত্র ৮৩ রানে অলআউট হয়েছে পাকিস্তান।

এ ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার দলপতি মহেন্দ্র সিং ধোনি। চিরপ্রতিদ্বন্দ্বী এ দুটি দলের ম্যাচটি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয়।

শুরুতেই ওপেনার মোহাম্মদ হাফিজকে হারিয়েছে পাকিস্তান। প্রথম ওভারের চতুর্থ বলেই আশিষ নেহরার বলে উইকেটের পেছনে ভারত অধিনায়ক ধোনির হাতে ক্যাচ তুলে দেন হাফিজ। দুই বলে চার রান করে বিদায় নেন পাকিস্তানী ওপেনার।দ্বিতীয় ওভারে মেডেন নিয়েছেন ভারতীয় পেসার বুমরাহ।

চতুর্থ ওভারের তৃতীয় বলে রাহানের হাতে ক্যাচ দিয়ে আউট হন শারজিল খান (৭)। বোলার ছিলেন বুমরাহ।

ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বলে রানআউট হয়ে ফেরেন ১৮ বলে ১০ রান করা খুররম মনজুর। সপ্তম ওভারে হারদিক পান্ডে ফেরান শোয়েব মালিককে। অষ্টম ওভারের প্রথম বলে যুবরাজ সিং এলবির ফাঁদে ফেলেন উমর আকমলকে। একই ওভারে আফ্রিদি রান আউট হয়ে বিদায় নেন।

কিছুটা প্রতিরোধ দাঁড় করাতে গেলেও ইনিংসের ১২তম ওভারে জাদেজা এলবির ফাঁদে ফেলেন ওয়াহাব রিয়াজকে (৪)। ১৬তম ওভারে আবারো জাদেজার ধাক্কা। বোল্ড করে ফিরিয়ে দেন ২৯ বলে ২৫ রান করা সরফরাজ আহমেদকে।

১৮তম ওভারে মোহাম্মদ আমির আর মোহাম্মদ সামিকে ফেরান হারদিক পান্ডে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: