মাগুরায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রীর মর্মান্তিক মৃত্যু

মাগুরানিউজ.কমঃ

mnস্টাফ রিপোর্টার-

মাগুরায় আজ শনিবার বিকেলে ট্রাকের ধাক্কায় জাহিদ হোসনে (২৫) নামে ইজিবাইক যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় ইজিবাইকের চালক গুরুতর আহত হয়েছে। তাকে যশোর হাসপতালে পাঠানো হয়েছে। শালিখা উপজেলার সীমাখালির ছয়ঘড়িয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৬টার দিকে জাহিদ একটি ইজিবাইকে চড়ে সীমাখালি থেকে ছয়ঘড়িয়ার দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। ইজিবাইকটি ছিটকে রাস্তার পাশে পড়ে গেলে যাত্রী জাহিদ হোসেন  ও ইজিবাইকের ড্রাইভার ইসলাম হোসেন (২০) গুরুতর আহত হন।

জাহিদ হোসেন ও ইজিবাইকের ড্রাইভারকে শালিখা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত ইজি বাইক ড্রাইভার ইসলাম হোসেনকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ জানান, ঘাতক ট্রাকটি যশোরের দিকে পালিয়ে গেছে। সেটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

এ ঘটনায় শালিখা থানায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: