মাগুরানিউজ.কমঃ
জামাই বাড়ি থেকে ফেরার পথে বাসের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গঙ্গারামপুর পালবাড়ী মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত টোকন মোল্যা (৪৫) মাগুরার মহম্মদপুরের নহাটা ইউনিয়নের মৃত নেহাল উদ্দিন মোল্যার তৃতীয় পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে টোকন মোল্যা মাগুরা জেলার শালিখা উপজেলার পুলুম এর সুনাকুর নামক গ্রামে মেয়ের বাড়ি বেড়াতে যান।
শুক্রবার বিকালে জামাই-মেয়ের বাড়ি থেকে বাইসাইকেল যোগে নিজ বাড়ী ফেরার পথে গঙ্গারামপুরের পালবাড়ি মোড় নামক স্থানে পৌছালে গঙ্গারামপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হন।
এক পর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি ঘটলে তাকে খুলনা মেডিকেল কলেজে নেওয়ার পথে মৃত্যু হয় (ইন্নালিল্লাহি……..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ তিন সন্তান রেখে গেছেন।


