মাগুরার মাটিতে ষ্ট্রবেরীর জয়গান

মাগুরানিউজ.কমঃ

mnষ্টাফ রিপোর্টার-

আজকাল দেশের বিভিন্ন অঞ্চলে বেশ ঘটা করে বিদেশী ফলের বানিজ্যিক চাষ হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপেল কুল, ড্রাগন ফল, শরিফা প্রভৃতি। এক সময়ে যে ষ্ট্রব্রেরি ফল ছিল বাংলার মানুষের কাছে স্বপ্নের মতো। আজ তা একদম হাতের নাগালের মধ্যে।

জেলা শহর মাগুরায় প্রচুর পরিমানে ষ্ট্রব্রেরি ফল চাষ হচ্ছে। সহজে আবাদযোগ্য এবং অধিক লাভজনক হওয়ায় মাগুরা অঞ্চলে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ ব্যাপক বৃদ্ধি পাচ্ছে।

বিশ্বের বিভিন্ন অংশে রসাল ফল স্ট্রবেরি খুবই জনপ্রিয়, দেশেও এই ফলের আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে। কৃষক পর্যায়ে স্ট্রবেরি চাষ এ অঞ্চলের কৃষিখাতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

ফল ব্যবসায়ী বাবু বলেন, মাগুরাতে ষ্ট্রবেরীর চাহিদা দিন দিন বাড়ছে ৫শ ট্রাকা কেজি দরে ফল বিক্রি করেন। সব শ্রেনীর মানুষ কেনেন নতুন এ ফলটি। এছাড়াও প্রতি পিচ ১০ থেকে ১৫ টাকা বিক্রি করেন বলে জানান তিনি।

মাগুরায় বিদেশী ড্রাগন ফল চাষ লাভজনক হওয়ায় কৃষকরা অর্থকরী এ ফল চাষের প্রতি ঝুঁকছেন। সমন্বিত মানসম্পন্ন উদ্যান উন্নয়ন প্রকল্পের আওতায় মাগুরা হর্টিকালচার সেন্টার-এর তত্ত্বাবধানে ইতিমধ্যে জেলার ৪ উপজেলায় ১০টি ফল বাগান করা হয়েছে।

উদ্যান তত্ত্ববিদ আমিনুল ইসলাম জানান, আমাদের দেশের মাটি এ ফল চাষের জন্য উপযোগী এবং সম্ভাবনা থাকায় ভিয়েতনাম থেকে ৬ জাতের ড্রাগন চারা এনে কৃষকদের এ ফল চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। ড্রাগন ফল গ্রীষ্মমণ্ডলীয় ও এর নিকটবর্তী অঞ্চলের বিদেশী ফল। থাইল্যান্ডে এ ফলকে পিতায়া বলে। গাছের আদি নিবাস দক্ষিণ ও মধ্য আমেরিকায়। বর্তমানে এই ফল পৃথিবীতে নতুন ফল হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: