মাগুরায় বাবুল শেখ হত্যা মামলার আসামি গ্রেফতার

মাগুরানিউজ.কমঃ

mnষ্টাফ রিপোর্টার-

মাগুরার শালিখা থানা পুলিশ হাটবাড়িয়া গ্রাম থেকে বাবুল শেখ হত্যা মামলার আসামি খোকন বিশ্বাসকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। বিজ্ঞ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমতিয়াজুল ইসলাম তার জামিনের আবেদন নামঞ্জুর করে মাগুরা কারাগারে পাঠিয়েছেন।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ জানান, গত ২ ডিসেম্বর শালিখা থানার রামপুর গ্রামের ইয়াদ আলীর ছেলে বাবুল শেখকে রাতের বেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে আসামিরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। পরে তার লাশ গাছে ঝুলিয়ে রাখে। পরের দিন সকালে শালিখা থানার পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

আসামিরা গ্রামে প্রচার করে বেড়ায় যে বাবুল শেখ আত্মহত্যা করেছে। নিহত বাবুল শেখের বাবা আদালতে ৯ জনকে আসামি করে মামলা করে।

আদালতের নির্দেশে শালিখা থানায় হত্যা মামলা হয়। আসামিরা প্রভাবশালী হওয়ায় মামলার তদন্তকারি কর্মকর্তাকে আয়েত্বে এনে হত্যা মামলাকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অপরাধে ৩ জন আসামির নামে দ:বি: ৩০৬ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার বাদি ইয়াদ আলী বিজ্ঞ আদালতে নারাজি দাখিল করেছেন।

পুলিশ অবশেষে আসামি খোকন বিশ্বাসকে মঙ্গলবার গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: