মাগুরানিউজ.কমঃ
মাগুরায় বুধবার রাতে বজ্রপাত ও হালকা বৃষ্টি হয়েছে। ফলে কৃষকরা বিপাকে পড়েছেন। ক্ষেতের চৈতালী ফসল শুকিয়ে গোলায় তোলার আগেই এ বৃষ্টি তাদের বিড়ম্বনার কারণ হয়েছে। বিভিন্ন স্থানে উঠতি ফসলের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
বুধবার রাতে হঠাৎ করে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় কৃষকরা তাদের শুকাতে দেয়া গম, মশুরিসহ বিভিন্ন প্রকার ডাল তুলতে ব্যস্ত হয়ে পড়েন।
অনেকেই ফসল তুলতে না পারায় সেগুলি ভিজে নষ্ট হওয়ার আশংকা দেখা দিয়েছে।


