মাগুরানিউজ.কমঃ
ঝিনাইদহের শৈলকুপার ৬নং সারুটিয়া ইউনিয়নের বরুলিয়ায় বুধবার দুপুর ১২টার দিকে সড়ক দূর্ঘটনায় ইঞ্জিন চালিতযান গ্রামবাংলার চালক আলামিন (২৬) নিহত হয়েছে। এ সময় হারুন নামে একজন আহত হয়।
নিহত আলিম মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কুশায় ইচাপুর গ্রামের আকেন আলীর ছেলে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল ইসলাম জানান, মাগুরা জেলার শ্রীপুর থেকে ইঞ্জিন চালিত যান গ্রামবাংলা কুষ্টিয়া যাবার পথে ঝিনাইদহের শৈলকুপার বরুলিয়া পৌছালে এ যানটি উল্টে তার চালক আলামিন নিহত হয়। এ সময় হারুন নামের এক যাত্রী আহত হয়।


