আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস, ফাগুনে মিলবে বসন্তের মেজাজ

মাগুরানিউজ.কমঃ

mnওয়েব ডেস্ক:

ফাগুনেই হাঁসফাঁস গরম। এরই মধ্যে আশার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস। হালকা মিলবে বসন্তের মেজাজ।

এল নিনোর দাপটেই সব ওলট পালট। শীতে ঠাণ্ডা নেই। বসন্ত হারিয়ে গিয়েছে। ফাগুনেই বৈশাখের রোদ। তবে এরই মধ্যে আশার কথা শোনালো আবহাওয়া দফতর।

পূর্ব ভারতের দিকে এগিয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। এর ফলে বৃষ্টি হতে পারে খুলনা বিভাগের সব জেলায়। ঝোড়ো হাওয়ারও সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

গরম যেহেতু নতুন করে আর বাড়েনি, বৃষ্টি হলে তাই খানিকটা স্বস্তি ফিরবে। তবে এই স্বস্তি দীর্ঘদিন স্থায়ী হবে না। মার্চের প্রথম সপ্তাহ থেকেই ফের চড়তে শুরু করবে পারদ। মার্চ থেকে এল নিনোর শক্তিক্ষয় শুরু হলেও এপ্রিল মে’তে গরম কিন্তু যথেষ্টই থাকবে। কারণ, এল নিনোর শক্তি ক্ষয় হলেও তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় আসতে সময় লেগে যায় আরও ছ মাস। জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: