ভারতীয় নামের সঙ্গে লড়তে মাগুরায় বাকের ভাই ইজ ব্যাক

মাগুরানিউজ.কমঃ

ঈদকে সামনে রেখে কারো যেনো কেনাকেটার কোনো কমতি নেই। মেয়েরা বিভিন্ন মাকের্ট ঘুরে কেনাকাটা করছে। পিছিয়ে নেই ছেলেরাও, ধূমসে চলছে তাদের ঈদ শপিং।

এবারের ঈদে মেয়েদের পোশাকের মতো ছেলেদের পোশাকের নামেও ঠাঁই করে নিয়েছে ভারতীয় সিনেমার ছবি বা নায়কদের নাম।

ভারতীয় বাংলা সিনেমা ‘বিন্দাস’ শার্টে পুরো মাকের্টে ছেয়ে গেছে। এই নামই শেষ নয়, গাব্বার ইজ ব্যাক, জনি গাদ্দার, বাজরাঙ্গি ভাইজানসহ বিভিন্ন সিনেমার নাম দিয়েও সাজানো হয়েছে ছেলেদের ঈদ কালেকশন।

ভারতের পাশপাশি বাংলাদেশের মনপুরা ২ এবং বাকের ভাই ইজ ব্যাক নামও দেওয়া হয়েছে ছেলের ঈদ পোশাকে। ঈদের দিন বিকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হওয়ার কথা মাথায় রেখে বাহারি ডিজাইনের শার্ট ও টি শার্ট কিনছেন সবাই। তাদের পছন্দের তালিকায়ও রয়েছে ভারতীয় নামের পোশাক।

কেনো ভারতীয় নামে ছেলেদের পোশাক? বিক্রেতারা মাগুরানউজকে বলেন, ভারতীয় নামের কারণে ক্রেতারা দোকানে বেশি ভিড় করেন এবং পছন্দমতো পোশাকও কিনে নেন।

তারা বলেন, মেয়েদের পোশাকের নাম যেমন ভারতীয় সিরিয়ালের নায়িকাদের নামে হয়েছে, তেমনই ছেলেদের টি শার্ট, শার্ট এবং পাঞ্জাবির নামও হিন্দি সিনেমার নাম এবং নায়কের নামে করা হয়েছে।

রোজার শেষদিকে এখন ছেলেদের পোশাকই তুলনামূলকভাবে বেশি বিক্রি হচ্ছে। এই বিক্রি চলবে চাঁদরাত পর্যন্ত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: