ঈদে বেড়ানোর জন্য নতুন স্থান মহাকাশ

মাগুরানিউজ.কমঃ

mn
মহাকাশের বেড়াতে যাবার শখ অনেকেরই তবে স্বপ্নটা কেবলই স্বপ্নই রয়ে যায়।তবে এবার বুঝি সুযোগ এলো মহাকাশে বেড়াতে যাবার। সঙ্গে বাড়তি পাওনা হিসেবে পাওয়া যাবে ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামসকে।

এত দিন নিজে গিয়েছেন। এ বার মহাকাশে পর্যটক নিয়ে যাবেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। পর্যটকদের মহাকাশযানে করে পৃথিবীর খুব কাছের কক্ষপথে ঘুরিয়ে আনা হবে। বেসরকারি ক্ষেত্রের সঙ্গে যৌথ উদ্যোগে এই কাজে নেমেছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা।

এক সময়ে মার্কিন নৌসেনার সঙ্গে যুক্ত ছিলেন সুনীতা। এর মধ্যেই দু‘বার মহাকাশে গিয়ে ৩২২ দিন কাটিয়েছেন। প্রায় ৫০ ঘণ্টা ৪০ মিনিট তিনি মহাকাশে পদচারণা করেছেন। মহিলা মহাকাশচারীদের মধ্যে এটি রেকর্ড। সুনীতা ছাড়াও এই দলে রয়েছেন রবার্ট বেনকেন, এরিক বো এবং ডগলাস হার্লে। বেসরকারি সংস্থাগুলির সঙ্গে নতুন মহাকাশযান তৈরি, প্রশিক্ষণ, পরিকাঠামো তৈরি এবং আন্তর্জাতিক স্পেস স্টেশনে মানুষ নিয়ে যাওয়া-আসার কাজে যুক্ত থাকবেন তারা। একই সঙ্গে ২০৩০ এ মঙ্গলে মানুষ পাঠানোর কাজের সঙ্গেও যুক্ত থাকবেন এরা।

মহাকাশে পর্যটক নিয়ে যেতে সুনীতা বোয়িং, স্পেস এক্স এর মতো সংস্থার সঙ্গে কাজ করবেন। এর মধ্যেই এই সংস্থাগুলি আন্তর্জাতিক স্পেস স্টেশনের নানা কাজের সঙ্গে যুক্ত।

২০১৭ এ এই বেসরকারি সংস্থাগুলির সঙ্গে যৌথ ভাবে আবার উৎক্ষেপণের কাজ শুরু করবে নাসা। শুধু গবেষণাই নয়, মহাকাশ থেকে অর্থ উপার্জনও নাসার অন্যতম উদ্দেশ্য। বেশ কয়েক বছরের নাসার বাজেটে বড়সড় কাটছাঁট করেছে মার্কিন সরকার। ফলে এর মধ্যে নাসার মহাকাশযানগুলিকে বসিয়ে দিতে হয়েছে। তাই খরচ তুলতে বেসরকারি সংস্থার সঙ্গে হাত মেলাচ্ছে নাসা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: