মাগুরানিউজ.কমঃ

চুড়ি নেবেন চুড়ি, হরেক রকম চুড়ি, একসময়ের গ্রাম বাংলার ঐতিহ্যের সঙ্গী ছিলো চুড়ি। রেশমি চুড়ি, কাঁচের চুড়ি, বৈশাখী চুড়ি, কারিনা চুড়ি, দেবদাস চুড়ি বাহারি নামে চুড়ির ঝনঝন আওয়াজ মাতিয়ে রাখতো রমনীদের হাত।
বর্তমানে চুড়ির কদর কমে গেছে। বিশেষ কোনো উদযাপন ছাড়া চুড়ির বেচা-কেনা একবারেই হয় না। তবে ঈদ উপলক্ষে চুড়ির বিক্রি এখন তুঙ্গে।
নানা রঙের বাহারি ডিজাইনের চুড়ির পসরা নিয়ে বসেছেন দোকানিরা।

