মাগুরায় তিন ছিনতাইকারীকে জনতার গণপিটুনি

মাগুরানিউজ.কমঃ 

mn

মাগুরা সদর উপজেলার বরই গ্রামে মোটরসাইকেল ছিনতাই করার সময় তিন ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। 

এরা হলেন-সদরের বরুনাতৈল গ্রামের সোহরাব শেখের ছেলে মো. তাহের (২৮), রেন্টু বিশ্বাসের ছেলে শফিকুল ইসলাম(২৫) ও কুদ্দুস বিশ্বাসের ছেলে কামরুল (২২)।

মঙ্গলবার রাত ১১টার দিকে মাগুরা সদর উপজেলার বরই এলাকায় এ ঘটনা ঘটে।

মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মিলন হোসেন জানান- রাতে বরই এলাকায় মহম্মদপুর থেকে আসা একটি মোটরসাইকেলকে গতিরোধ করে ছিনতাইকারীরা। এ সময় মোটরসাইকেলের আরোহীরা চিৎকার দিলে এলাকাবাসী তিনজন ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: