টিভির সামনে মাগুরাবাসী। ঘন ঘন উল্লাস ধ্বণী

মাগুরানিউজ.কমঃ

11225731_10203584952179171_4577915100922038977_n

মাগুরায় র‌্যাংগসের বিক্রয় কেন্দ্র। সামনে শ’খানেক জনতার ভীড়। ফুটপাত মাড়িয়ে রাস্তায় এসে পড়েছে সে ভীড়। পথচারীরা হাঁটছেন রাস্তা দিয়ে। তবুও বিরক্ত নেই অতটুকু। পথ অতিক্রম করার সময় মারেন উঁকি ঝুকি। সবার চোখ বিক্রয় কেন্দ্রের টিভি পর্দায়।  যদি একটু দেখা যায়।  উইকেট পড়লেই একসঙ্গে উল্লাস। 

শুধু এখানেই নয়, মাগুরার প্রতিটি চায়ের দোকান, রেস্টুরেন্ট, টিভির শো রুম, অফিস পাড়া থেকে শুরু করে সব জায়গায় একই দৃশ্য।

ফাঁকা রাস্তা। সব কাজকে ছুটি দিয়ে সবাই বসে আসে টিভির সামনে।  কেউ চায়ের দোকানে। কেউ বা বাসায়। একসঙ্গে গলা ফাটিয়ে উল্লাস। সব ব্যবধান ভুলে আজ যেন সবাই সমান। 

কাউন্সিল পাড়া।  রিকশার জন্য দাঁড়িয়ে আছেন গৃহিণী শারমিন ইসলাম। পারিবারিক কাজে যাবেন নতুন বাজার। অনেকক্ষন অপেক্ষার পর দেখা মিললো একটি রিকশার। শারমিন ইসলামের ঝাঁঝালো কণ্ঠ।  আজকে সব রিকশা হাওয়া হয়ে গেল নাকি! হেসে রিকশাওয়ালা মমিনুলের উত্তর-‘আপা আজকে বাংলাদেশের খেলা না। সবাই টিভির সামনে বসে আছে।’

নতুন বাজারে একটি টি স্টলের সামনে অটোরিকশা নিয়ে দাঁড়িয়ে খেলা দেখছেন চালক আবদুল করিম। আজকে একদিন না হয় ইনকাম হবে না।  খেলার পর কোন রকম মালিকের টাকা আয় করতে পারলে হবে। এখন বাংলাদেশ জেতার জন্য শুধু দোয়া করতিছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: