প্রবাসি মাগুরার মেয়ে কাকলি আহমেদ দিলেন এতিম শিশুদের ঈদের পোষাক

মাগুরানিউজ.কমঃ 

mn

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের গোরস্থান এতিমখানা হাফেজি মাদ্রাসার ১৭ জন এতিম শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপলক্ষে নতুন কাপড় বিতরণ করা হয়। আজ সকালে মাগুরা সদরের বাসিন্দা হাফিজুর রহমানের (নায়েব অব.) অস্ট্রেলিয়া প্রবাসি মেয়ে কাকলি আহমেদের সৌজন্যে এই নতুন কাপড় বিতরণ করা হয়।

গতকাল মাগুরাবাসীকে অনন্য এক স্বপ্ন পুরনের আহবান জানিয়েছে ‘মাগুরানিউজ’ এবং মাগুরার উন্নয়নকামী নাগরিকরা। আহবান জানিয়েছে, ঈদে মাগুরাবাসী নিজ উদ্যোগে মাগুরার পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কিছু করার চেষ্টা করার…। এটাই এবারের ঈদে প্রতিটি মাগুরাবাসীর প্রতি মাগুরার একমাত্র ২৪ ঘন্টার সংবাদ মাধ্যম ‘মাগুরানিউজ’র আবেদন। এটাই আমাদের সকলের জন্য এবারের ঈদ চ্যালেঞ্জ…।

মাগুরাবাসীর এই স্বপ্ন পুরনে সহযোগিতার জন্য কাকলি আহমেদকে মাগুরানিউজের অভিনন্দন। 

আরও তিনটি মাদ্রাসার অর্ধশতাধিক এতিম ছাত্র ও শিক্ষকদের জন্যও নতুন কাপড় বিতরণ করবেন বলে জানালেন কাকলি আহমেদ।

মাগুরাবাসী এগিয়ে আসুন সবাই…..

আপনাকে যা করতে হবে-

দোকান থেকে বাচ্চাদের জন্য অন্ততঃ একটা নতুন কাপড় কিনুন। সংগতি অনুযায়ী কিনুন। বাড়ির আশেপাশে অনেক শিশু পাবেন যাদের ঈদের নতুন পোষাক মেলেনি। এমন একটা শিশুকে ডেকে পোষাকটা দিয়ে দিন…। 

…সম্ভব হলে একটা ছবি তুলে ‘মাগুরানিউজ’( www.maguranews.com) এ পাঠিয়ে দিন। ছবিতে অবশ্যই একটা ক্যাপশন দিবেন। 

প্রয়োজনে মাগুরানিউজকে ফোন করতে পারেন ০১৮ ৫৫ ৪৮ ৫৫ ৩৮ এই নাম্বারে। তথ্য ও সহযোগিতা জানান। অপরকে উদ্বুদ্ধ করুন। 

তো, এই সুযোগে একটা ভালো কিছু হয়ে যাক। নাকি? এটাই আমাদের সকলের জন্য এবারের ঈদ চ্যালেঞ্জ…

মাত্র একশ টাকার একটা কাপড়। খুব বেশি কিছু না !

যারা মাগুরার বাইরে রয়েছেন প্রয়োজনে মাগুরানিউজের সহযোগিতা নিতে পারেন।

শেয়ার করে পোস্টটা সবখানে ছড়িয়ে দিন। সবাই নিজ দায়িত্বে কিছু করে দেখাক। জয় হোক মাগুরাবাসীর…

সম্পাদক, মাগুরানিউজ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: