মাগুরাবাসীর ঈদ চ্যালেঞ্জ…। এবার এলো আপনার পালা।

মাগুরানিউজ.কমঃ 

mn

গতকাল মাগুরাবাসীকে অনন্য এক স্বপ্ন পুরনের আহবান জানিয়েছে ‘মাগুরানিউজ’ এবং মাগুরার উন্নয়নকামী নাগরিকরা। আহবান জানিয়েছে, ঈদের আগের দিন পর্যন্ত মাগুরাবাসী নিজ উদ্যোগে মাগুরার পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কিছু করার চেষ্টা করার…। এটাই এবারের ঈদে প্রতিটি মাগুরাবাসীর প্রতি মাগুরার একমাত্র ২৪ ঘন্টার সংবাদ মাধ্যম ‘মাগুরানিউজ’র আবেদন। এটাই আমাদের সকলের জন্য এবারের ঈদ চ্যালেঞ্জ…। সাথে থাকুন মাগুরার। আবেদনটি শেয়ার করে সহযোগিতা করুন সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের দিন নতুন পোষাক পড়ানোর এ প্রচেষ্টাকে সফল করতে। 

আপনাকে যা করতে হবে …

মার্কেট থেকে বাচ্চাদের জন্য অন্ততঃ একটা নতুন কাপড় কিনুন। সংগতি অনুযায়ী কিনুন। বাড়ির আশেপাশে অনেক শিশু পাবেন যাদের ঈদের নতুন পোষাক মেলেনি। এমন একটা শিশুকে ডেকে পোষাকটা দিয়ে দিন…। 

…সম্ভব হলে একটা ছবি তুলে ‘মাগুরানিউজ’( www.maguranews.com) এ পাঠিয়ে দিন। ছবিতে অবশ্যই একটা ক্যাপশন দিবেন। প্রয়োজনে মাগুরানিউজকে ফোন করতে পারেন ০১৮ ৫৫ ৪৮ ৫৫ ৩৮ এই নাম্বারে। প্রতিটি ছবি আমরা আমাদের কালেকশনে রাখবো। এবং ঈদের পরে প্রত্যেকের নামসহ অ্যালবাম প্রকাশ করা হবে।

তো, এই সুযোগে একটা ভালো কিছু হয়ে যাক। নাকি? এটাই আমাদের সকলের জন্য এবারের ঈদ চ্যালেঞ্জ…

মাত্র একশ টাকার একটা কাপড়। খুব বেশি কিছু না !

যারা মাগুরার বাইরে রয়েছেন প্রয়োজনে মাগুরানিউজের সহযোগিতা নিতে পারেন।

শেয়ার করে পোস্টটা সবখানে ছড়িয়ে দিন। সবাই নিজ দায়িত্বে কিছু করে দেখাক। জয় হোক মাগুরাবাসীর…

সম্পাদক, মাগুরানিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: