মাগুরায় যানজট নিরসনে মাঠে স্বয়ং পুলিশ সুপার ও পৌর মেয়র

মাগুরানিউজ.কমঃ

mn

মাগুরায় যানজট নিরসনে এবার মাঠে নামলেন পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ ও পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল। 

ঢাকা-মাগুরা-ঝিনাইদহ-যশোর এর আঞ্চলিক মহাসড়কের মাগুরা শহরের প্রাণকেন্দ্র ঢাকা রোড।
দীর্ঘদিন থেকে এই মহাসড়কের প্রায় ২ কিলোমিটার জুড়ে কয়েকশত ইজি বাইক, আর লোকাল বাস রাস্তা জুড়ে এলামেলো অবস্থান করায় দীর্ঘ যানজট সৃষ্টি হতো। ফলে ছোটখাট দূর্ঘটনা ছিল নিত্যদিনের ব্যাপার। দীর্ঘ যানজটের কারনে বিভিন্ন সময়ে এ স্থানে ছাঁদাবাজ ছিনতাইকারীদের আনাগোনাও ছিল দৃশ্যমান।

এ স্থান থেকে মাত্র আধা কিলোমিটার অদূরেরই সরকারীভাবে বিশাল আয়তনের বাস টার্মিনাল নির্মিত হলেও সেখানে কোন লোকাল বাসের দেখা পাওয়া যায়না।

এসকল অব্যস্থাপনা দুরীকরণে আজ বৃহস্পতিবার সকালে মাগুরার পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ বিপুল সংখ্যাক পুলিশ গোটা ঢাকা রোডে অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ গাড়ি পাকিং বন্ধ করে দেন। এসময় তারা বাস-মালিক সমিতির নেতাদের সাথে বৈঠকেও বসেন।

একই স্থানে বিকালে জেলা প্রশাসন পরিচালনা করলো মোবাইল কোট। জেলা প্রশাসনের এনডিসি রবিউল হাসান এ কোট পরিচালনা করেন। এসময় তার সাথে বিআরটিএর পরিদর্শক মো: মিজাুনর রহমান এবং সদর থানা পুলিশের একটি দল অংশ নেয়। মোবাইল কোর্ট শহরের ঢাকা রোডে আগত বেশ কয়েকটি ইজিবাইক চালকদের নগদ অর্থ জরিমানা করা ছাড়াও মহাসড়কে ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা জারী করে।

অভিযান পরিচালনা কালে সকালে পুলিশ সুপার ‘মাগুরা নিউজ’কে জানান, ঢাকা রোডের যানজট নিরসনসহ জনভোগান্তি কমাতে পুলিশের পক্ষে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

অপরদিকে বিকালে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা কালে নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান ‘মাগুরা নিউজ’কে জানান, জেলা প্রশাসনের এটি রুটিন ওর্য়াক যা আগামিতেও অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: