মাগুরানিউজ.কমঃ
শীতের দাপট কমছে দিন দিন। প্রকৃতিতে শুরু হয়েছে পাতা ঝরার প্রতিযোগিতা। গাছের সবুজ পাতা ঝরে পড়ার আগে প্রথমে হালকা হলুদ রং ধারণ করে। এরপর গাঢ় হলুদ, কমলা, লাল; সবশেষে মরিচা রঙের হতে হতে গাছ থেকে টুপ করে ঝরে পড়ে। পাতা ঝরার মধ্য দিয়ে একদিকে প্রকৃতিতে আপাত শূন্যতার আবহ বিরাজ করছে, অন্যদিকে বার্তা আসছে বসন্তের।


