মাগুরানিউজ.কমঃ
মাগুরা সদর থানা পুলিশ কর্তৃক আজ শহর থেকে দুই ছিনতাইকারীকে আটক করেছে। আটককৃতরা হল ১। রাফি (১৮), পিতা মোঃ রেজাউল ইসলাম, সাং দোয়াড় পাড়, ২। মোঃ মারুফ (১৯), পিতা মোঃ মতিয়ার রহমান, সাং-আখ সেন্টার, পুলিশ লাইন পশ্চিম পাড়া। উভয়কে ছিনতাইকৃত মোবাইল ও মোবাইল বিক্রয়ের টাকাসহ গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সুত্র জানিয়েছে। এ সংক্রান্ত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।


