ইউপি প্রার্থী তালিকা দিতে তৃণমূলকে আ’লীগের নির্দেশনা

মাগুরানিউজ.কমঃ

mn

ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য দলের পূর্ব সিদ্ধান্ত মোতাবেক তৃণমূল থেকে প্রার্থী তালিকা কেন্দ্রে পাঠানোর জন্য নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সোমবার বিকেলে দলের এক যৌথসভা শেষে দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মাহবুব উল আলম হানিফ বলেন, আমরা প্রত্যেকটি জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দকে দ্রুত বৈঠক করে প্রার্থী তালিকা দলের প্যাডে পাঠানোর অনুরোধ জানাচ্ছি। ইতিপূর্বে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক জেলা, উপজেলা ও ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকরা সম্ভাব্য প্রার্থীর তালিকা দেবেন। আমরা প্রত্যেকটি জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দকে দ্রুত বৈঠক করে প্রার্থী বাছাই করে দলের প্যাডে পাঠানোর জন্য অনুরোধ জানাচ্ছি।

ইউনিয়ন পরিষদের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যে সব উপজেলা সভাপতি- সাধারণ সম্পাদক গত পৌর নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কার্যক্রম করেছে তারা বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না বলেও জানান তিনি।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হবেন কিংবা দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড করবেন তাদের বিরুদ্ধে দলের সর্ব্বোচ্চ শাস্তি দেওয়া হবে। আমরা আশা করি, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের কাঙ্খিত বিজয় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: