মাগুরানিউজ.কমঃ
রাজীব মিত্র জয়-
আজ মাগুরাবাসির পক্ষে উন্নয়নের এক নতুন বার্তা নিয়ে পৌর মেয়র হিসেবে যাত্রা শুরু করলেন খুরশিদ হায়দার টুটুল। আজ সোমবার দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি।
দায়িত্বভার গ্রহণের পর ‘মাগুরা নিউজ’কে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় পৌরবাসীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন নতুন মেয়র খুরশিদ হায়দার টুটুল। এসময় তিনি বলেন, আগামী ৫বছরে পরিকল্পিত শহর হবে মাগুরা। আর তিনি এটি করতে চাই সবার সহযোগীতা নিয়ে, মাগুরার বিশিষ্ট নাগরিকদের পরামর্শ নিয়ে।
তিনি বলেন, আমি মাগুরা পৌরসভাকে উন্নয়নের মূল স্রোতের সঙ্গে মেলাতে চাই।
পরিচ্ছন্ন, আধুনিক ও স্বাস্থ্যকর মাগুরা শহর প্রতিষ্ঠা করার পাশাপাশি তিনি দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ এবং নাগরিকদের নিরাপদ জীবন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সবকিছু করবেন বলে ‘মাগুরা নিউজ’কে জানান। তিনি বলেন, অবাস্তব, কল্পনাবিলাসী ও আকাশ-কুসুম কোনো বিষয় এটা নয়। সবাই সহযোগীতা করলে এটা বাস্তবায়ন করা অবশ্যই সম্ভব।


