মাদকমুক্ত মাগুরা আমাদের অঙ্গীকার- সাইফুজ্জামান শিখর

মাগুরানিউজ.কমঃ

mn

মাগুরাকে মাদকমুক্ত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। আজ সোমবার মাগুরা পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

এ সময় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি খান তানজেল হোসেন, সাধারণ সম্পাদক পংকজ কুমার কুণ্ডু ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুস্তম আলী প্রমূখ।

পরে মেয়রসহ সংরক্ষিত মহিলা কাউন্সিলর ছবেতারা বেগম, পারভীন আক্তার হাওয়া, মনিরা খাতুন সাবানা, সাধারণ কাউন্সিলর আমিনুল ইসলাম পলাশ, মোসলেম উদ্দিন বিশ্বাস, মীর শহিদুল ইসলাম বাবু, মকবুল হাসান মাকুল, হুমাউন মল্লিক, আবদুল গনি মোহন, সাকিবুল হাসান তুহিন, আশুতোষ সাহা ও আবু রেজা নান্টু নিজ নিজ দায়িত্ব গ্রহণ করেন।

পৌর কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া সংবর্ধনা সভায় প্রকৌশলী সাইফুল ইসলাম হিরকের সভাপতিত্বে এবং মোল্লা আবদুল হান্নানের পরিচালনায় কয়েক হাজার নাগরিক উপস্থিত ছিলেন।

গত ৩০ ডিসেম্বর মাগুরা পৌর নির্বাচনে আওয়ামী লীগ নেতা খুরশিদ হায়দার টুটুল ২৭ হাজার ৯৬০ ভোট পেয়ে বিজয়ী হন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: