উত্তপ্ত মাগুরার মহম্মদপুর, বালিদিয়া ও নহাটায় সংঘর্ষ, পুলিশের গুলি।

মাগুরানিউজ.কমঃ

mn

মহম্মদপুর প্রতিনিধি:

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ও নহাটা এলাকায় এখন থমথমে পরিবেশ। গতকাল সোমবার রাতে স্থানীয় আওয়ামীলীগের নেতাদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৫৫ রাউন্ড শটগানের গুলি ছোড়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে আটটার দিকে নহাটা বাজারে চায়ের দোকানে কথাকাটাটির এক পর্য়ায়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা ও নহাটা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল লিটন ও আলী মিয়ার সমর্থকেরা পরস্পর সংঘর্ষে জড়িয়ে পড়েন।

পুলিশ ঘটনাস্থলে এসে ১৫ রাউন্ড গুলি ছুড়ে দুই পক্ষকে সরিয়ে দেয়। এসময় বাজারের জুয়েল, আবু সালে ও ফরহাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালায় প্রতিপক্ষের লোকজন। এসময় ৫ জন আহত হন।

অন্য দিকে প্রায় একই সময়ে উপজেলার চর বালিদিয়া এলাকায় আওয়ামীলীগ নেতা ও বালিদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান মিনা ও ইউনুস সিকদারের সর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

পুলিশ এখানে ৪০ রাউন্ড  গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তিনটি বাড়িতে ভাংচুর চালানো হয়। এসময় ৫ জন আহত হন।

দুটি এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিবাদমান গ্রুপগুলো পুনরায় সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে এলাকার লোকজন জানিয়েছেন। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মহম্মদপুর থানার ওসি রিয়াজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: