……………চললাম নিজেতে ডুবতে।

মাগুরানিউজ.কমঃ

mn

সে এক দিন ছিল, যখন সবাই বলতো, প্রেম একবারই আসে নীরবে। আজ দিন পাল্টেছে। প্রেম আসে প্রতি মুহূর্তে। নিজেতে। স্বরূপ দত্তেরও কটা লাইনে বলতে ইচ্ছে হল………চললাম নিজেতে ডুবতে।

এই তো প্রোপোজ করলাম তোকে……….

আর পাঁচটা দিন পরেই প্রেমের দিন আসবে।
আর পাঁচটা দিনের থেকেও তোকে বেশি ভালোবাসবে।
আর পাঁচটা মাসের শেষেই ঋতুরাজ বসন্ত।
দুঃখ অনেক থাকল বুকে, তবু প্রেম অনন্ত।।

প্রেমের আবার দিন কী হয়!
প্রেম যে বেশিই রাতের।
মনের কথা বুকেই থেকে যায়
ব্যথা হার মেনে যায় বাতের।।

কাল ছিল গোলাপের, আজ নাকি বলার।
বলার জন্য দম লাগে, বুক ঠুনকো শোলার।
মুখে না বললে বুঝবি না?
তোর চোখই সুন্দর, মনের কানা।।

তোকে বলব না, তুই বুঝবি না।
বল তো কে কাকে হারালো?
দূর ছাই, জানবো কীভাবে!
আমায় তো তোর বাসন্তী রূপই মন ভরালো।।
তুই আমায় রাখ মাথার মাঝে অনেক ভিড়ে হারিয়ে।
আমার জীবন, আমি এভাবেই বাঁচি, দুহাত শূন্যে বাড়িয়ে।।

তবু যদি ভাবিস, তুই অন্য কারও। কী আর বলব তোকে?
তোর পৃথিবী অ্যাকুরিয়ামটাই। আমি দূর থেকেও দেখতে পাই তোকে।।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: