মাগুরাবাসীর এবারের ঈদ চ্যালেঞ্জ…। সময় আগামী ৩দিন

মাগুরানিউজ.কমঃ

mn

মাগুরাবাসী, আগামীকাল সকাল থেকে ঈদের আগের দিন পর্যন্ত এই তিনটি দিন আমরা নিজ উদ্যোগে মাগুরার পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কিছু করার চেষ্টা করবো…। এটাই এবারের ঈদে মাগুরাবাসীকে মাগুরার একমাত্র ২৪ ঘন্টার সংবাদ মাধ্যম ‘মাগুরানিউজ’র আবেদন। সাথে থাকুন মাগুরানিউজের, সাথে থাকুন মাগুরার।

আপনার কি করতে হবে বলছি…

মার্কেট থেকে বাচ্চাদের জন্য একটা নতুন কাপড় কিনুন। বেশি না, ১০০ থেকে ১৫০ টাকা খরচ হবে। বাসার আশেপাশে অনেক পথশিশু পাবেন। একটা পথশিশুকে ডেকে কাপড়টা দিয়ে দিবেন…

…আর একটা ছবি তুলে  www.maguranews.com এ পাঠিয়ে দিন। ছবিতে অবশ্যই একটা ক্যাপশন দিবেন। প্রয়োজনে মাগুরানিউজকে ফোন করতে পারেন ০১৮ ৫৫ ৪৮ ৫৫ ৩৮ এই নাম্বারে।

প্রতিটি ছবি আমরা আমাদের কালেকশনে রাখবো। এবং ঈদের পরে www.maguranews.com এ প্রত্যেকের নামসহ প্রতিটা ছবির একটা অ্যালবাম প্রকাশ করা হবে।

তো, এই সুযোগে একটা ভালো কিছু হয়ে যাক। নাকি? এটাই আমাদের সকলের জন্য এবারের ঈদ চ্যালেঞ্জ…

মাত্র একশ টাকার একটা কাপড়। খুব বেশি কিছু না !

যারা মাগুরার বাইরে রয়েছেন প্রয়োজনে মাগুরানিউজের সহযোগিতা নিতে পারেন।

শেয়ার করে পোস্টটা সবখানে ছড়িয়ে দিন। সবাই নিজ দায়িত্বে কিছু করে দেখাক। জয় হোক মাগুরাবাসীর…

সম্পাদক, মাগুরানিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: