মহিমান্বিত শবে কদর ‍আজ

মাগুরানিউজ.কমঃ

KlasJet_135989993

হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ পবিত্র লাইলাতুল কদর আজ (মঙ্গলবার ১৪ জুলাই)। লাইলাতুল কদর শবে কদর নামে সমধিক পরিচিত। বস্তুত শবে কদর আল্লাহ তায়ালার পক্ষ থেকে বান্দাদের জন্য এক মহান নিয়ামত। শবে কদর প্রাপ্তি মুমিন জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। এই রাতের রয়েছে অপরিসীম গুরুত্ব, অমূল্য মর্যাদা ও বহুবিধ বৈশিষ্ট্য।

মহান আল্লাহ তায়ালা মহিমান্বিত এই রজনীতেই পবিত্র কোরআন অবতীর্ণ করেন; হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন মুহাম্মদ (সা.) এর কাছে প্রথম পৌঁছান মুক্তির বাণী ‘ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক’।

এই রাতের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে পবিত্র কোরআন শরিফের সূরা কদরে আল্লাহ পাক বলেন, ‘লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহ্র’। অর্থাৎ হাজার মাসের চেয়ে সর্বোত্তম এই রাত। এ রাতে শেষ আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উদ্দেশে বলতে থাকেন, ‘তোমাদের মাঝে এমন কে আছো, যে আমার কাছে নাজাত চাও? কল্যাণ চাও? তোমাদের মধ্যে কে আছো, যে মুক্তি চাও?’

মহান রবের এই আহ্বানে সাড়া দিয়ে রহমত, বরকত ও মাগফিরাত লাভের আশায় শবে কদরে মুসলমানরা আজ সারা রাত ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে কাটাবেন।

এ মহিমান্বিত রাত উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এবং মুসলিম উম্মাহ ও দেশের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: