মাগুরানিউজ.কমঃ
মাগুরা সদর থানা পুলিশ গতকাল ১৪ জুলাই তারিখ দিবাগত রাত্রে মাগুরা-মহম্মদপুর রোডের বরই এলাকা হইতে তিন মোটর সাইকেল ছিনতাইকারীকে আটক করেছে।
আটককৃত ছিনতাইকারীরা হলো, ১) শফিকুল(২০), পিং-রেন্টু বিশ্বাস @ শহীদুল, ২) তাহের(২০), পিং-সোহরাব শেখ, ৩) কামরুল(১৯), পিং-মৃত কুদ্দুস বিশ্বাস, সর্বসাং-বরুনাতৈল মধ্য পাড়া, থানা ও জেলা-মাগুরা।
পুলিশ জানায়, তাদের নিকট থেকে ০১টি বাজাজ সিটি-১০০ মটর সাইকেল উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় মোঃ মিরাজুল ইসলাম(১৮), পিং-আবুল হাসান, সাং-রোনগর, থানা-মহম্মদপুর, জেলা- মাগুরা এর অভিযোগের প্রেক্ষিতে মাগুরা সদর থানায় নিয়মিত মামলা রুজু হয়।


