মাগুরানিউজ.কমঃ
মাগুরায় আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী পালন করেছে বিএনপি।
আজ সকালে মাগুরা সদরের বেলনগর গ্রামে আরাফাত রহমান কোকোর মামা শ্বশুর মাগুরা সদর থানা বিএনপির সভাপতি জনাব সৈয়দ মোকাদ্দেস হোসেনের বাসভবনে কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি।
শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

