মাগুরায় রাত পোহালেই ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

মাগুরানিউজ.কমঃ 

mnরাত পোহালেই সোমবার দুপুরে মাগুরা কালেকটরেট প্রাঙ্গনে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা ডিজিটাল উদ্ভাবনী মেলা। এ উপলক্ষে সকাল ১১টা থেকে র‌্যালী ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (২৭ জানুয়ারী) সমাপনি অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে মেলা।

২৫ জানুয়ারী  সোমবার বেলা ১১.৩০ মিনিটে মেলার উদ্বোধন করবেন মহিলা আসন-১০ এর মাননীয় সংসদ সদস্য বেগম কামরুল লায়লা জলি।  পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করবেন।  বেলা ২.৩০ মিনিট থেকে মেলায় অংশগ্রহণকারী বিভাগ ও প্রতিষ্ঠান সমূহ দর্শকদের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে ধারণা দেবেন।

২৬ জানুয়ারী মঙ্গলবার বেলা ৩টা থেকে মেলা শুরু হবে। ৪টায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বকর্মসংস্থান  বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে।

২৭ জানুয়ারী বুধবার বিকাল ৩টা থেকে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এম.পি। এইদিন অনুষ্ঠিত হবে ইনোভেশন বিষয়ক সেমিনার ও তথ্য প্রযুক্তি বিষয়ক কুইজ। পরে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করবেন।

প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

ইতিমধ্যে মেলার প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। মেলায় সরকারি বেসকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৩০টি স্টল থাকবে। মেলায় বিভিন্ন বিভাগ তাদের সেবা সমূহকে  উপস্থাপন করবেন।

মেলার সকল অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাগুরার জেলা প্রশাসক মুহ: মাহবুবর রহমান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: