সাকিবের ছক্কায় অভিনন্দিত হন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী!

মাগুরানিউজ.কমঃ

mn

ঢাকা অফিস-

মাগুরার কৃতি দুই সন্তান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি ও সাকিব আল হাসান এই দু’জনকে নিয়ে মাগুরাবাসি বিশেষ গর্বিত। ক্রিড়া ক্ষেত্রে দুজনের অবদানই বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছে ক্রমাগত সামনের দিকে।

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ওয়েব ফাউন্ডেশন আয়োজিত ‘জাতীয় যুবনীতি ও পদক্ষেপ এবং যুব অধিকার অ্যাসেম্বলি বিষয়ে উপস্থাপনা ও আলোচনা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি

সেমিনারে প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, সাকিব আল হাসান ছক্কা মারলে অভিনন্দিত হন তিনি। 

মন্ত্রী বলেন খেলেন সাকিব, ‘তবে সাকিব আল হাসান ছক্কা মারলে সবাই আমাকে অভিনন্দন জানায়।’

নিজের সাফল্যের কথা উল্লেখ করে বীরেন শিকদার বলেন, ‘এই সাকিব, সৌম্য সরকার ও মুস্তাফিজকে অজপাড়া গ্রাম থেকে তুলে নিয়ে এনেছি, এটা আমার সফলতা।’

খুব শিগগিরই যুবকদের জন্য ডিজিটাল নীতিমালা প্রণয়ন করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বেকারত্ব দূর করতে ইন্টারমিডিয়েটের পর সব অনার্স করে দেয়া উচিত। পাস কোর্সের ব্যবস্থা রাখা ঠিক না।’

কারণ হিসেবে ড. বীরেন শিকদার বলেন, ‘এমএ পাশ করার পরেও চাকরি পাওয়া যাচ্ছে না। সে জন্য কর্মসংস্থান সৃষ্টি করা দরকার। আমরা যে অপরিকল্পিতভাবে কাজ করি সে জন্যই এগিয়ে যাওয়া যাচ্ছে না।’

যুব সমাজকে সম্পদ উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা এই মুহূর্তে একটি সৌভাগ্যবান জাতি। আমাদের মোট জনসংখ্যার তিনের এক অংশই যুবক। এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সিনিয়ন রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ ও কাউন্টার পার্ট ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি রাকিব আহসান।

অ্যাসেম্বলি বিষয়ে উপস্থাপনা করেন ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী, জাতীয় যুবনীতি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আখতার হোসেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: