উভয়সংকটঃ শীতবস্ত্রের অভাবে আক্রান্ত, অর্থের অভাবে চিকিৎসা বঞ্চিত।

মাগুরানিউজ.কমঃ 

mn

শীতে মাগুরায় শিশুদের মধ্যে ব্যাপক হারে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত দশ দিনে পাঁচ শতাধিক শিশু ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। মাগুরা সদর আধুনিক হাসপাতাল সূত্রে জানা যায়, শিশু ওয়ার্ডে মাত্র ১০টি বেড রয়েছে সেখানে শুক্রবার পর্যন্ত ভর্তি রয়েছে ৭৫টি শিশু। বেডের অভাবে অনেক শিশুকে মেঝেতে থাকতে হচ্ছে। অসুস্থ শিশুদের অবিভাবকদের বিভিন্ন ক্লিনিক ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বারে অসুস্থ শিশুদের নিতে দেখা যাচ্ছে।

চিকিৎসকেরা বলছেন শীত নিবারনের কাপড়ের অভাবে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। এদিকে আক্রান্তরা জানাচ্ছেন টাকার অভাবে অনেকেই তারা চিকিৎসা করাতে পারছেনা।

এদিকে শীতের প্রকোপে স্থবির হয়ে পড়েছে মাগুরার জনজীবন। বিশেষ করে শ্রমজীবীসহ নদীপারের মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। আজ শনিবার সকালে মাগুরায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা এবারের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

শীতের দাপটে দিশেহারা হয়ে পড়েছেন চরাঞ্চলের অভাবি মানুষজন। শীত বস্ত্রের অভাবে তারা চরম দুর্ভোগে পড়েছেন।

মাগুরার সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাড়ান-

শৈত্যপ্রবাহ থেকে মাগুরার সুবিধাবঞ্চিত মানুষদের বাঁচানোর মানবিক আবেদন জানিয়েছে ‘মাগুরার পাশে মাগুরাবাসি’- এই আবেদনে উজ্জীবিত মাগুরা নিউজ ও মাগুরাবাসীর সম্মিলিত উদ্যোগ SAVE MAGURA । 

SAVE MAGURA আশা প্রকাশ করেছে, সবাই যার যার ক্ষেত্রে কষ্টের এ সময়ে যদি অন্ততঃ একজনের জন্য হলেও গরম কাপড়ের ব্যবস্থা করতে পারি তাহলেই আমাদের লক্ষ পুরন হবে। শীতে আর কষ্ট পাবেনা মাগুরার একজন মানুষও।

SAVE MAGURA প্রতিটি মাগুরাবাসীকে আহবান জানিয়েছে মাগুরার সুবিধাবঞ্চিত মানুষদের পাশে থাকার জন্য। 

পাশে থাকুন মাগুরার –

মাগুরার সুবিধাবঞ্চিত মানুষদের বাঁচানোর মানবিক এই উদ্যোগের পাশে থাকতে চাইলে ফোন করুন – “SAVE MAGURA”

০১৭৩৬ ১৮০ ৭৮৯,

০১৮৫৫ ৪৮৫ ৫৩৮ নাম্বারে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: