মাগুরাতে তাপমাত্রা কমছে, চলছে শৈত্যপ্রবাহ, এখন ওদের জীবন সংশয়।

মাগুরানিউজ.কমঃ

mnমাঘ মাসের শুরুতে তেমন শীত অনুভূত না হলেও বৃষ্টির পর  ঠাণ্ডা জেঁকে বসেছে। বিশেষত সন্ধা থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে। মাগুরার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ।

এদিকে মাগুরায় শীতে শিশুদের মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত দশ দিনে পাঁচ শতাধিক শিশু ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। ফলে হাসপাতালে ও ক্লিনিকে শিশুরোগীর সংখ্যা বাড়ছে। 

মাগুরা সদর আধুনিক হাসপাতাল সূত্রে জানা যায়, শিশু ওয়ার্ডে মাত্র ১০টি বেড রয়েছে সেখানে শুক্রবার পর্যন্ত ভর্তি রয়েছে ৭৫টি শিশু। বেডের অভাবে অনেক শিশুকে মেঝেতে থাকতে হচ্ছে। অসুস্থ শিশুদের অবিভাবকদের বিভিন্ন ক্লিনিক ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বারে অসুস্থ শিশুদের নিতে দেখা যাচ্ছে ।

এদিকে শীতের প্রকোপে স্থবির হয়ে পড়েছে মাগুরার জনজীবন। বিশেষ করে শ্রমজীবীসহ নদীপাড়ের মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। শীতের দাপটে দিশেহারা হয়ে পড়েছেন চরাঞ্চলের অভাবি মানুষজনও।শীত বস্ত্রের অভাবে তারা চরম দুর্ভোগে পড়েছেন।

মাগুরার সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাড়ান-

শৈত্যপ্রবাহ থেকে মাগুরার সুবিধাবঞ্চিত মানুষদের বাঁচানোর মানবিক আবেদন জানিয়েছে ‘মাগুরার পাশে মাগুরাবাসি’- এই আবেদনে উজ্জীবিত SAVE MAGURA । 

জানিয়েছে, সবাই যার যার ক্ষেত্রে কষ্টের এ সময়ে যদি অন্ততঃ একজনের জন্য হলেও গরম কাপড়ের ব্যবস্থা করতে পারি তাহলেই আমাদের লক্ষ পুরন হবে। শীতে আর কষ্ট পাবেনা মাগুরার একজন মানুষও।

SAVE MAGURA প্রতিটি মাগুরাবাসীকে আহবান জানিয়েছে মাগুরার সুবিধাবঞ্চিত মানুষদের পাশে থাকার জন্য। 

পাশে থাকুন মাগুরার –

মাগুরার সুবিধাবঞ্চিত মানুষদের বাঁচানোর মানবিক এই উদ্যোগের পাশে থাকতে চাইলে ফোন করুন – “SAVE MAGURA”

০১৭৩৬ ১৮০ ৭৮৯,

০১৮৫৫ ৪৮৫ ৫৩৮ নাম্বারে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: