মাগুরায় জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন হয়নি

মাগুরানিউজ.কমঃ

mnনিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় মাগুরা জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করার অনুমতি দেয়নি পুলিশ।

জেলা বিএনপি ও প্রথম আলো প্রকাশিত সংবাদ সূত্রে জানা গেছে, বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি গতকাল বেলা সাড়ে তিনটায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন ডাকে। এর আগে তারা সংবাদ সম্মেলনের জন্য পুলিশের কাছে অনুমতি চায়। পুলিশ মৌখিকভাবে অনুমতিও দেয়। পরে আহ্বায়ক কমিটির পক্ষ থেকে লিখিত আবেদনও করা হয়। কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অজুহাত দেখিয়ে গত বৃহস্পতিবার রাতে পুলিশ ওই সংবাদ সম্মেলন বন্ধ করে দেয়।

এদিকে কেন্দ্রীয় কমিটি মাগুরা জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে গত সোমবার ওই আহ্বায়ক কমিটি গঠন করে। আহ্বায়ক কমিটিকে দুই মাসের মধ্যে সম্মেলন করে জেলা কমিটি গঠনের জন্য বলা হয়।

৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সহম্পাদক সাবেক মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরীকে আহ্বায়ক ও বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আলী আহমেদকে সদস্যসচিব করা হয়। বিলুপ্ত কমিটির সভাপতি কবীর মুরাদকে ১ নম্বর সদস্য রাখা হয়।

কমিটি গঠনের পরদিন গত মঙ্গলবার দুপুরে কবীর মুরাদের পারনান্দুয়ালী গ্রামের বাড়িতে সংবাদ সম্মেলন ডেকে আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করেন বিলুপ্ত কমিটির কয়েকজন নেতা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: