প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয়, আশার আলো দেখছেন মাগুরাবাসি।

মাগুরানিউজ.কমঃ

mnপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘উচ্চ শিক্ষার প্রসারে ও সুবিধার্থে দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। তবে সরকারের একার পক্ষে আপাতত সব জেলায় বিশ্ববিদ্যালয় করা সম্ভব নয়। তাই সরকারের পাশাপাশি বেসরকারিভাবেও বিশ্ববিদ্যালয় নির্মাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।’

প্রধানমন্ত্রীর এ ঘোষনায় আশার আলো দেখছেন মাগুরাবাসি।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সিলেটের ঐতিহ্যবাহী মদন মোহন কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর হজরত শাহজালাল ও হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত শেষে দুপুরে সিলেট মদন মোহন কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: