মাগুরায় ঘনকুয়াশাঃ বীজতলা নিয়ে চিন্তিত বোরো চাষীরা

মাগুরানিউজ.কমঃ

mn

মাগুরায় অব্যাহত মৃদু শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশার কারণে নষ্ট হয়ে যাচ্ছে বোরো বীজতলা। বিস্তীর্ণ মাঠে ছড়িয়ে থাকা বীজতলার কোথাও লালচে, আবার কোথাও বা সাদাটে হয়ে যাচ্ছে। বীজতলা নিয়ে তাই চিন্তিত হয়ে পড়েছে বোরোচাষীরা।

লক্ষ্যমাত্রা অর্জনে তাই বোরোচাষীরা বীজতলা পরিচর্যার পাশাপাশি জমি প্রস্তুতের কাজও করছেন। চলছে সেচ ব্যবস্থার প্রস্তুতিও। সংগত কারণে উদ্বিগ্ন হয়ে পড়েছে চাষীরা। কেননা চলতি বাজারে আমন ধানের দাম কম হওয়ায় বোরো আবাদের খরচ যোগাতে চাষীরা বেশিরভাগই ঋণ নিয়ে বোরো মওসুম শুরু করতে যাচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্র বলেন, ‘অত্যধিক ঘন কুয়াশার কারণে কিছু এলাকার বীজতলা নষ্ট হয়ে গেছে। তবে বীজতলা রক্ষায় প্রতিদিন সকালে শিশিরের পানি ঝরিয়ে দিতে হবে। ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। তাতেও না হলে কৃষকদের জিপসাম সার ও থিওভিট ব্যবহার করার পরামর্শ দিতে কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: