মাগুরায় মাজেদ হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

 

মাগুরানিউজ.কমঃ 

mn

মাগুরায় পৌর নির্বাচন পরবর্তী সহিংসতায় আওয়ামী লীগ কর্মী আব্দুল মাজেদ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে শহরের চৌরঙ্গী মোড়ে বৃহস্পতিবার মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী।

সকাল সাড়ে ১১টায় মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীরা অভিযোগ করেন, গত ১৪ জানুয়ারি বৃহস্পতিবার সাজিয়াড়া গ্রামের আওয়ামী লীগ কর্মী আব্দুল মাজেদ মোল্লাকে পৌর নির্বাচনে কেন্দ্রীয় বিরোধের জের ধরে বিএনপি সমর্থিত স্থানীয় সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে জখম করে। পরে শনিবার রাতে চিকিৎসারত অবস্থায় ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ফুফাতো ভাই জামির হোসেন ২০ জনের নামে সদর থানায় মামলা করেন। কিন্তু এখন পর্যন্ত এ মামলার গুরুত্বপূর্ণ আসামিরা গ্রেফতার হয়নি। উল্টো প্রভাবশালী আসামিরা বাদীসহ নিহতের পরিবারের সদস্যদের হুমকি দিয়ে মামলা তুলে নিতে চাপ দিচ্ছে।

কর্মসূচিতে নিহতের পরিবারসহ জেলা সদরের সাজিয়াড়া, কুকনা, পুলিশ লাইন, ইটখোলা, আবালপুরসহ বিভিন্ন এলাকার ৫শতাধিক নারী-পুরুষ ও শিশু অংশ নেন। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নিহতের ভাই জামির হোসেন, ফিরোজ হোসেন, আলমগীর হোসেন, রেজাউল ইসলাম, ছাত্রনেতা সোহরাব হোসেন সবুজসহ অন্যরা।

বক্তারা অবিলম্বে হত্যা মামলায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধনে উপস্থিত মাগুরা সদর থানার ওসি আজমল হুদা জড়িতদের দ্রুত গ্রেফতার ও উপযুক্ত বিচারের আশ্বাস দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: