সৌদির এন্ট্রি ভিসা নবায়ন বাংলাদেশে বসেই

মাগুরানিউজ.কমঃ

mn

সৌদি আরবে ফিরতে প্রত্যাশী অভিবাসী কর্মীরা এখন তাদের মেয়াদোত্তীর্ণ রি-এন্ট্রি ভিসা নিজ দেশে বসেই নবায়ন করতে পারবেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইস্যু করা এক নির্দেশনায় বিষয়টি জানানো হয়েছে। 

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, “সৌদি আরবের সরকারি-বেসরকারি উভয় খাতের সব কর্মী ও তাদের পরিবারের সদস্যদের (স্ত্রী ও সন্তান) জন্য রি-এন্ট্রি ভিসা সৌদি দূতাবাসগুলোর কনস্যুলার বিভাগ থেকে নবায়ন করা যাবে।”

ভিসা নবায়নের যোগ্যতা হিসেবে বলা হয়, কর্মীরা যদি সৌদি আরব থেকে ফিরে নিজ দেশে সাত মাসের বেশি সময় অতিবাহিত না করে থাকেন তাহলে তারা ভিসা নবায়নের যোগ্য বলে বিবেচিত হবেন। অভিবাসী কর্মীদের পরিবারের সদস্যদের জন্য সময় অতিবাহিত করার সময় সর্বোচ্চ এক বছর।

কর্মীদের অবশ্যই তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে চিঠি দেখাতে হবে। চিঠিটি পররাষ্ট্র মন্ত্রণালয় ও কাউন্সিল অব সৌদি চেম্বার্স থেকে সত্যায়িত হতে হবে। আবেদনের সঙ্গে তাদের রেসিডেন্স পারমিটের অনুলিপিও দিতে হবে যা আগে ‘আকামা’ নামে পরিচিত ছিল। এখন এর নাম ‘মুকিম’। আবেদনকারীদের পিতা এবং স্পন্সরদের বিস্তারিত তথ্য আবেদনে যোগ করতে হবে।

প্রতিবেদনে বলা হয়, অভিবাসীদের ওপর নির্ভরশীল হাজারো পরিবারের সদস্যদের জন্য এ উদ্যোগ উপকারে আসবে বলে আশা করা হচ্ছে। তাদের অনেক সময় পড়াশোনা বা অন্যান্য প্রয়োজনে নিজ দেশে ফিরতে হয়। অনেক সময় অপ্রত্যাশিত কারণে দীর্ঘ সময় সেখানে থাকতে হয়। ফলে তাদের ফিরতি ভিসার মেয়াদ পেরিয়ে যায়। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন এ সিদ্ধান্ত এমন পরিস্থিতিতে অভিবাসী ও তাদের পরিবারের সদস্যদের জন্য সহায়ক হবে।

সূত্র-আরব নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: