মাগুরানিউজ.কমঃ
মাগুরা শহরের নতুন বাজারে অবস্থিত শ্রীপুর-মাগুরা সংযোগ রক্ষাকারী ব্রীজটি আর নেই। দীর্ঘ সময় পরে এই স্থানটি কিছু দিনের জন্য সেতুবিহীন হলো। বর্তমানে মাগুরা শহরের সাথে শ্রীপুর উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষে শ্রীপুর-মাগুরা সংযোগ রক্ষাকারী নতুন বাজার ব্রীজের নির্মান কাজ চলছে।
জেলা সড়ক ও জনপদ বিভাগ সুত্র জানায়, প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা ব্যায়ে ৩০.৫০ মিটারের পিসি গার্ডার ব্রীজটি নির্মিত হচ্ছে। দি আজাদ ইজ্ঞিনিয়াস্ নামে ঠিকাদার প্রতিষ্ঠান ব্রীজের নির্মান কাজ করছে।
আপাতত ব্রিজের বিকল্প হিসাবে একপাশে একটি লোহার সেতু ও অপর পাশে একটি পায়েচলার বাঁশের সেতু চালু রয়েছে।


