মাগুরায় মাঘের ঝড়ো বৃষ্টি, চরম বিপত্তি! প্লিজ Save Magura

মাগুরানিউজ.কমঃ

mn

মাগুরার গ্রামাঞ্চলে এমনিতেই শীতে জবুথবু মানুষ। তার ওপরে আবার বৃষ্টি। হঠাৎ করেই এ বৃষ্টিতে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। আগে শীত স্বাভাবিক থাকলেও বৃষ্টি বাড়িয়ে দিয়েছে শীতের প্রকোপ। আজ সকাল থেকেই মাগুরার আকাশ ছিলো মেঘের চাদরে ঢাকা। দুপুর বেশকিছুক্ষন বৃষ্টি নামে। আচমকা এই বৃষ্টিতে শহরের অনেক স্থানেই রাস্তা-ঘাটে পানি জমে যায়।

বুধবার শহরের স্কুল-কলেজগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো কম। শীতের কারণে অনেকেই স্কুলে যায়নি। এ ছাড়া শহরের সড়কগুলোতে যান ও লোক চলাচল ছিলো স্বাভাবিক দিনের চেয়ে অনেক কম।

 

 

এদিকে মাগুরাতে হটাৎই শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দরিদ্র মানুষেরা, বিশেষকরে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যগত ঝুঁকি দেখা দিয়েছে। ইতিমধ্যেই শীতজনিত ডায়রিয়ার প্রাদুর্ভাবও শুরু হয়েছে। বেশি রোগাক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। শীতের প্রকোপে দরিদ্র জনগোষ্ঠীর জীবনে এক বিশেষ দুর্ভোগময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মাগুরার সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাড়ান-

মাগুরার সুবিধাবঞ্চিত মানুষদের সহযোগিতার জন্য বিশ্বজোড়া মাগুরাবাসীর বিশেষ সম্মিলিত উদ্যোগ ”SAVE MAGURA” (সেভ মাগুরা) সুবিধাবঞ্চিত জেলার মানুষকে শীত নিবারনের উপকরন প্রদানের মানবিক উদ্যোগ গ্রহন করতে চলেছে।

মাগুরার শীতার্ত অসহায় মানুষের দিকে সহযোগিতার হাত বাড়ানোর এই মানবিক উদ্যোগ আপনাদের সকলের সহযোগিতা ছাড়া পুরন করা সম্ভব নয়। প্রতিটি মাগুরাবাসীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগীতা সম্ভব করবে আপাত এক অসম্ভবকে।

আমরা প্রতিটি উন্নয়নকামী মাগুরাবাসীর সহযোগিতা প্রত্যাশা করছি। থাকুন মাগুরার পাশে, মাগুরার সুবিধাবঞ্চিত মানুষদের পাশে। আমরা সবাই যদি অন্ততঃ একজনের জন্য হলেও গরম কাপড়ের ব্যবস্থা করতে পারি তাহলেই আমাদের লক্ষ পুরন হবে। শীতে আর কষ্ট পাবেনা মাগুরার একজন মানুষও।

মাগুরার পাশে থাকুন-

”SAVE MAGURA” (সেভ মাগুরা)’র সাথে যোগাযোগ করতে ফোন করুন –

০১৭৩৬ ১৮০ ৭৮৯,

০১৮৫৫ ৪৮৫ ৫৩৮ নাম্বারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: