মাগুরায় শীতের দুপুরে ভরপুর বৃষ্টি, আকাশ মেঘলা। প্লিজ Save Magura

মাগুরানিউজ.কমঃ

mn

সকাল থেকেই মাগুরাতে আকাশের মুখ ভার। দুপুর আড়াইটার সময় একপশলা বৃষ্টি বাড়িয়ে দিলো শীতের তীব্রতা। বাংলাদেশের ওপর তৈরি হয়েছে ঘুর্ণাবর্ত। তার জেরেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে মাগুরাসহ বিভিন্ন জেলাতেও। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। 

এদিকে মাগুরাতে হটাৎই শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দরিদ্র মানুষেরা, বিশেষকরে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যগত ঝুঁকি দেখা দিয়েছে। শীতের ক্ষয়ক্ষতি ন্যূনতম মাত্রায় রাখার জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে নানা উদ্যোগ চলমান থাকলেও বিপুল জনগোষ্টি রয়ে গেছে শীত নিবারনের উপকরন ছাড়াই।

ইতিমধ্যেই শীতজনিত ডায়রিয়ার প্রাদুর্ভাবও শুরু হয়েছে। বেশি রোগাক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা।শীতের প্রকোপ বাড়ার ফলে দরিদ্র জনগোষ্ঠীর জীবনে এক বিশেষ দুর্ভোগময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মাগুরার সুবিধাবঞ্চিত মানুষদের সহযোগিতার জন্য বিশ্বজোড়া মাগুরাবাসীর বিশেষ সম্মিলিত উদ্যোগ ”SAVE MAGURA” (সেভ মাগুরা) সুবিধাবঞ্চিত জেলার প্রতিটি মানুষকে শীত নিবারনের উপকরন প্রদানের মানবিক উদ্যোগ গ্রহন করেছে।

এ বিষয়ে সরকারী বেসরকারী প্রতিষ্ঠান উন্নয়ন সংস্থা, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ উন্নয়নকামী প্রতিটি মাগুরাবাসীর সহযোগিতার আবেদন জানিয়েছে ”SAVE MAGURA” (সেভ মাগুরা)। সম্মিলিত উদ্যোগে এবার মাগুরার আমরা সবাই যদি অন্ততঃ একজনের জন্য হলেও গরম কাপড়ের ব্যবস্থা করতে পারি তাহলেই আমাদের লক্ষ পুরন হবে। শীতে আর কষ্ট পাবেনা মাগুরার একজন মানুষও।

মাগুরার শীতার্ত অসহায় মানুষের দিকে সহযোগিতার হাত বাড়ানোর এই মানবিক উদ্যোগ আপনাদের সকলের সহযোগিতা ছাড়া পুরন করা সম্ভব নয়। প্রতিটি মাগুরাবাসীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগীতা সম্ভব করবে আপাত এক অসম্ভবকে সম্ভব করতে।

আমরা প্রতিটি উন্নয়নকামী মাগুরাবাসীর সহযোগিতা প্রত্যাশা করছি। থাকুন মাগুরার পাশে, মাগুরার সুবিধাবঞ্চিত মানুষদের পাশে। আমরা সবাই যদি অন্ততঃ একজনের জন্য হলেও গরম কাপড়ের ব্যবস্থা করতে পারি তাহলেই আমাদের লক্ষ পুরন হবে। শীতে আর কষ্ট পাবেনা মাগুরার একজন মানুষও।

মাগুরার পাশে থাকুন-

”SAVE MAGURA” (সেভ মাগুরা)’র সাথে যোগাযোগ করতে ফোন করুন –

০১৭৩৬ ১৮০ ৭৮৯,

০১৮৫৫ ৪৮৫ ৫৩৮ নাম্বারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: