কড়া নজরদারির আওতায় মাগুরা শহর। অভিনন্দিত পুলিশ সুপার

 

মাগুরানিউজ.কমঃ 

mn

মাগুরা শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনে শহরে নজরদারি বাড়ালো জেলা পুলিশ। মাগুরা জেলার আইন-শৃংখলা রক্ষায় পুলিশ সুপার মহোদয়ের উদ্যোগে ও নবনির্বাচিত মেয়র খুরশিদ হায়দার টুটুলের বিশেষ আগ্রহে এবং স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সুধীসমাজের সহযোগিতায় শহরের কেশব মোড়, নতুন বাজার, ঢাকা রোড, বাস টার্মিনাল ও নিজনান্দুয়ালী ব্রিজসহ শহরের গুরুত্বপুর্ণ মার্কেট গুলো ও রোডে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এছাড়াও সরকারি সোহরাওয়ার্দী কলেজ, সরকারি মহিলা কলেজ, আদর্শ কলেজ, ভায়নার মোড়সহ বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জেলা পুলিশ জানিয়েছে।

সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে শহরের নিরিহ জনসাধারণ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি বিরাজ করছে বলে ব্যবসায়ীরা জানিয়েছে।

শহরের সুধীসমাজ জানিয়েছেন, মাগুরায় পুলিশ সুপার হিসাবে জনাব একেএম এহ্সান উল্লাহ সাহেব যোগদানের পর থেকে মাগুরার অাইন-শৃংখলা পরিস্থিতির অামুল পরিবতর্ন হয়েছে। মাদক ব্যবসা নির্মূলসহ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের তিনি কঠোর হাতে দমন করছেন। মাগুরার প্রধান প্রধান সড়কে এই প্রথম তিনি চেকপোষ্ট বসিয়ে শহরের নিরাপত্তা নিশ্চিত করেছেন। এবার আধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করে শহরবাসীর নিরাপত্তা আরো বৃদ্ধিকরনের প্রচেষ্টা চালিয়েই যাচ্ছেন।

এ জন্য মাগুরার সুধীসমাজ ও সর্বস্তরের জনগন পুলিশ সুপার মহোদয়কে বিশেষ সাধুবাদ জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: