মাগুরানিউজ.কমঃ
মাগুরা ডিবি পুলিশ গতকাল রাত সাড়ে দশটায় সদর থানাধীন ঘোষপাড়া এলাকা হতে ৩০০ (তিনশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাহিদুল ইসলাম (২৮) এবং মোঃ সোহাগুর রহমান (চাতক) নামে মাদক ব্যবসায়ীদ্বয়কে আটক করে। উক্ত ঘটনায় মাগুরা সদর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

