মাগুরানিউজ.কমঃ
নিতাই গৌর গোপাল সেবাশ্রমে বৃহস্পতিবার রাতে ভারতের পশ্চিমবঙ্গ থেকে আগত পদাবলি কীর্তনের প্রথিতযশা শিল্পী বন্দনা রাহার পরিবেশনা সকলকে মুগ্ধ করে। এ অনুষ্ঠানে মাগুরার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।
সনাতন ধর্মের প্রাণপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দানলীলা (দেহদান) কীর্ত্তন পরিবেশন করেন ভারতের প্রখ্যাত কীর্ত্তনীয়া শ্রীমতি বন্দনা রানী রাহা।
হাজার হাজার ভক্তের অনুরোধে শ্রীমতি বন্ধনা রাহা পরিবেশন করেন ভগবান শ্রীকৃষ্ণের দানলীলা পালা কীর্ত্তন। মন্ত্রমুগ্ধের মত ভক্তরা শ্রবন করেন কীর্ত্তন।


